অভিনেত্রী রাইমা সেন ৪৭ বছর বয়সেও বিয়ে করেননি এবং এই মুহূর্তে বিয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। তিনি জানিয়েছেন, এই বয়সে এসে বিয়ের তাগিদ অনুভব করেন না এবং অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তিত। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার মা আগে মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করলেও এখন দেশের পরিস্থিতি দেখে বিয়ে করতে বারণ করেন।
রাইমা জানিয়েছেন, তিনি বাচ্চাদের ভালোবাসেন এবং মা হতে চান, তবে সবটা সামলে উঠতে পারবেন কিনা তা নিয়ে ভয় আছে। তাই তিনি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়েছেন। তিনি মনে করেন, শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই। তাকে সামনে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায় দেখা যাবে।






