বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি পোশাক নিয়ে বিতর্কের পর এবার নারীর স্বাধীনতা, পোশাক এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, এটি কোনোভাবেই ‘পুরুষ বনাম নারী’-র লড়াই নয়, বরং পিতৃতান্ত্রিক মানসিকতা এবং তাকে সমর্থন করা মানুষদের বিরুদ্ধে লড়াই।
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এটা নারীদের সঙ্গে পিতৃতান্ত্রিক, নারীবিদ্বেষী পুরুষ এবং সেই সব মগজধোলাই হওয়া নারীদের লড়াই, যারা মনে করেন, পিতৃতন্ত্রই ঐতিহ্য।’ এর আগে একটি বিজ্ঞাপনে তার পোশাক নিয়েও বিতর্ক হয়েছিল, যার জবাবে কৃতি বলেছিলেন, নারীর পোশাক দিয়ে তার সংস্কৃতির প্রতি সম্মান বিচার করা উচিত নয়।






