তরুণ অভিনয়শিল্পী সায়রা জাহান এবার মঞ্চে জীবন্ত করে তুলছেন পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত উপন্যাস ‘দি অ্যালকেমিস্ট’-এর ফাতিমা চরিত্রটিকে। এই নাটকের মাধ্যমেই থিয়েটারে অভিষেক হচ্ছে তার। থিয়েটার দল ‘অ্যাক্টোম্যানিয়া’ এই উপন্যাসটিকে মঞ্চে রূপ দিচ্ছে, যার নির্দেশনা দিচ্ছেন তালহা জুবায়ের।
ফাতিমার চরিত্রে অভিনয় সায়রার জন্য এক বড় চ্যালেঞ্জ, কারণ চরিত্রটির অনুভূতি অনেকটাই প্রকাশ পায় নীরবতায়। প্রিয় মানুষকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার যে শক্তি ফাতিমার চরিত্রে রয়েছে, তা ফুটিয়ে তুলতে তিনি দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন। অ্যাক্টোম্যানিয়ার ওয়ার্কশপ ও রিহার্সালের মধ্য দিয়ে তিনি চরিত্রটির মনোজগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।









