অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি দাম্পত্য কলহের গুঞ্জনে আলোচিত হচ্ছেন। জানা গেছে, তিনি তার স্বামী নেহাল সুনন্দ তাহেরের থেকে আলাদা থাকছেন। তাদের এই দূরত্ব বিচ্ছেদের দিকে এগোচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করার পর থেকে সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তবে পেশাগত সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্কের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। শাকিব খানের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তাদের মধ্যে পেশাগত সম্পর্ক ছাড়া অন্য কিছু নেই।








