দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জিআইএসটি) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাস্টার্স, পিএইচডি এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড বৃত্তির আবেদন গ্রহণ করছে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি, একমুখী বিমান টিকিট এবং মাসিক ভাতা পাবেন।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স, মেকানিক্যাল ও রোবোটিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট ও এনার্জি ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, ফিজিকস, কেমিস্ট্রি, বায়োমেডিক্যাল সায়েন্স, এআই কনভারজেন্স, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর ২০২৬।



