দক্ষিণী তারকা নানি অভিনীত তেলুগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। শ্রীকান্ত ওডেলা পরিচালিত এই সিনেমাটি প্রথম দুই দিনে বিশ্বব্যাপী প্রায় ৯৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সিনেমাটি।
প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দুই দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ রুপি। করসহ ভারতের মোট আয় প্রায় ৭২ কোটি ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে যোগ হয়েছে আনুমানিক ২৬ কোটি রুপি। যদিও দ্বিতীয় দিনে ভারতের বাজারে আয় কিছুটা কমেছে, তবুও বিদেশের বাজারে ভালো সংগ্রহের কারণে বিশ্বব্যাপী আয় ১০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে।






