মিরপুর টেস্টে তাইজুল ইসলামের স্পিনে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৬তম ওভারে কোনো রান খরচ না করেই কাভেম হজ ও আমির জাঙ্গুকে ফিরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। ২০ বলে এক চারে সাত রান করে হজ এবং ৩ বলে শূন্য রানে ফেরেন জাঙ্গু। এর আগে আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর মেহেদী হাসান মিরাজ ফিফটি করা জন ক্যাম্পবেলকে ফেরান।
ক্যাম্পবেল ৫৪ রান করেন। তার বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এর আগে হাসান মাহমুদের বলে ১৫ রান করে ফেরেন ব্র্যান্ডন কিং। বাংলাদেশের ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯ বলে ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে। ৩৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৯৭।









