টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, তার হবু বরের নাম সিদ্ধার্থ, যিনি ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বেশ কয়েক বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক গোপন রাখা হয়েছিল।
বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি হিসেবে দুই পরিবার ইতোমধ্যে নিকটাত্মীয় ও বন্ধুদের আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে। তবে মিমি বা সিদ্ধার্থ কেউই এই বিষয়ে এখনো মুখ খোলেননি। এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে।









