জার্মানির বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো সরকারি উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বৃদ্ধি করছে। তিনি নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের ওপর জোর দেন।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন যে, প্রচলিত উন্নয়ন সহায়তা দিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ সম্ভব নয়। তিনি রাজনৈতিক অঙ্গীকার, উদ্ভাবনী অর্থায়ন ও আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে নারীস্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন।



