মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী। তিনি আরও দাবি করেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, 'আমেরিকা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী।'
ট্রাম্প বলেন, 'আমি কি তাদের নরকে ঠেলে দেব, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগই থাকবে না? তবে আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ তা না করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না।' তিনি আরও বলেন, ইরান মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে তিনি ইতিমধ্যেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।






