জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা (দূরপাল্লার) এবং ১৮ পয়সা (শহরের) বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিআরটিএ সূত্র জানিয়েছে, ডিজেলের লিটারপ্রতি ২০ টাকা মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে এই ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোও ভাড়া বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছে। তারা দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ করেছে, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে।






