মাদারীপুরে অতিরিক্ত লাভের আশায় দীর্ঘ সময় ধরে হিমাগারে সংরক্ষণ করায় প্রায় ১৫ হাজার বস্তা (২২ হাজার ৫০০ মণ) আলু পচে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বেশি দামে বিক্রির আশায় মালিক ২০২৫ সালের মার্চে সংরক্ষিত আলু ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত রেখে দেন। দীর্ঘ সময় সংরক্ষণে আলুর গুণগত মান নষ্ট হয়ে পচন ধরে।
নষ্ট হয়ে যাওয়া আলুগুলো এখন গরুর খাবার হিসেবে স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, এই পচা আলু বিনামূল্যে বিতরণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে এবং আলুর দাম কমে যাচ্ছে, যা সাধারণ ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলছে।




