জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক ওপেনএআইয়ে প্রায় ১১ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্থ জোগাড় করতে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১০ বিলিয়ন ডলার মার্কিন মুদ্রায় এবং ১ বিলিয়ন ইউরো ইউরোপীয় মুদ্রায় ইস্যু করা হবে।
এই বন্ড বিক্রি সম্পন্ন হলে এটি এশিয়া-প্যাসিফিক ও জাপানের অ-আর্থিক কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় করপোরেট বন্ড বিক্রির রেকর্ড গড়বে। বন্ড বিক্রি থেকে পাওয়া অর্থের বড় অংশ ওপেনএআইয়ে সফটব্যাংকের পরবর্তী বিনিয়োগের জন্য ব্যবহার করা হবে, যা আগামী ১ অক্টোবর সম্পন্ন হওয়ার কথা রয়েছে।






