মিল্কভিটার পর এবার বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে খুচরা দোকানে প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আধা লিটার দুধের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।
পরিবহন ব্যয়, দুধ সংগ্রাহকদের মজুরি, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্য, গ্যাস-বিদ্যুৎ খরচ প্রভৃতি ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এর আগে মিল্কভিটা দুধের দাম বাড়ানোর সময় জানিয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে তাদের ১১ থেকে সাড়ে ১১ টাকা খরচ বেড়েছে।






