কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ‘ভূমিকম্পের মতো’ প্রভাব পড়েছে। তিনি মনে করেন, এই সংঘাতের ‘কম্পন’ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছেছে।
নিউইয়র্কে কাতার ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং উত্তেজনা বাড়ানোর চক্র থেকে দূরে থাকা জরুরি। তিনি মনে করেন, কোনো রাষ্ট্রকে চিরস্থায়ী অনিরাপত্তায় রাখলে সেখানে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।






