জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন। নতুন প্রস্তাবনায় সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। সর্বনিম্ন ভাড়া বাস ১০ টাকা ও মিনিবাস ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।
দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন মালিক সমিতি ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই প্রস্তাব আমলে নিয়ে বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।






