ব্রিটিশ অভিনেতা জ্যাক লোডেনের জেমস বন্ড হওয়ার গুঞ্জন চলছে। তবে তার স্ত্রী আইরিশ অভিনেত্রী সার্শা রোনান বন্ডের নায়িকা নয়, খলনায়িকা হতে চান। তিনি বলেছেন, 'আমি অন্ধকারে ডুব দিতে চাই।' রোনান পরিচিত ইতিবাচক চরিত্রের বাইরে গিয়ে পর্দায় আরও জটিল নারী চরিত্র ফুটিয়ে তুলতে আগ্রহী।
সংসারে বন্ড নিয়ে তেমন আলোচনা হয় না জানিয়ে রোনান বলেন, তারা দুজনেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং বাড়িতে এসে কাজ নিয়ে কথা বলতে চান না। লোডেনের নাম বন্ডের সম্ভাব্য অভিনেতাদের তালিকায় আসার পেছনে তার সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যানের মন্তব্য রয়েছে।






