পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিএনপি, জামায়াতে ইসলামী নাকি অন্য কারও ইস্যু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য রাখায় বিরোধী দল প্রশ্ন তোলায় তিনি এই পাল্টা প্রশ্ন করেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী দলীয় বক্তব্য দেননি, বরং এটি একটি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা, ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন, যা কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়।




