রাজধানীর দুই প্রান্তে জমি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে একদল সশস্ত্র ব্যক্তি গুলি ছুড়তে ছুড়তে ঢুকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। অন্যদিকে আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টা করে একদল সশস্ত্র লোক।
ইসিবি চত্বরের ঘটনায় সালমান মুক্তাদিরের মামলায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে এটিকে জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধের ফল হিসেবে দেখা হচ্ছে, তবে হামলার মূল পরিকল্পনাকারী কারা তা তদন্তাধীন রয়েছে।






