জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় আজ ১০ বছর পূর্ণ করেছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা জয়ের বিশেষ দিনটিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মা-বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জয়ের জন্য ভালোবাসা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়েছেন।
শাকিব খান জয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা। সব সময় আকাশছোঁয়া স্বপ্ন দেখো, তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও—এই কামনাই করি।’ অপু বিশ্বাসও ছেলের সঙ্গে কেক কাটার ছবি শেয়ার করে লিখেছেন, জয়ের হাসিতেই তার পৃথিবী আলোকিত হয়।






