দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে চুসক উৎসবের ছুটিতে ঐতিহাসিক রাজনৈতিক থ্রিলার ‘দ্য অ্যাসাসিনস’ মুক্তির মাত্র পাঁচ দিনেই বড় সাফল্য পেয়েছে। ২৩ সেপ্টেম্বর মুক্তির পর সিনেমাটি প্রায় ১৫ লাখ ৬৬ হাজার দর্শক টেনেছে এবং আয় করেছে প্রায় ১৩৮ কোটি টাকা। হুর জিন-হো পরিচালিত এই সিনেমাটি ১৯৭৪ সালে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পার্ক চুং-হির ওপর চালানো হত্যাচেষ্টাকে কেন্দ্র করে নির্মিত।
মুক্তির পর থেকেই সিনেমাটি কোরিয়ার বক্স অফিসে শীর্ষে ছিল। হত্যাচেষ্টার তদন্তে গোয়েন্দা, সাংবাদিক ও প্রতিবেদকদের অনুসন্ধানে প্রচলিত সরকারি বয়ানের সঙ্গে প্রশ্ন তৈরি হয়। ইউ হে-জিন, পার্ক হে-ইল ও লি মিন-হো অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ঐতিহাসিক ঘটনা উপস্থাপনের ধরন নিয়ে বিতর্কেরও জন্ম দিয়েছে।



