চীন দুটি জায়ান্ট পান্ডা পিং পিং ও ফু শুয়াংকে যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি চিড়িয়াখানায় পাঠিয়েছে। চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাড়ায় নেওয়া একটি উড়োজাহাজে পান্ডা দুটি রওনা হয়। আগামী ১০ বছর তারা সেখানে থাকবে।
বিদেশি সম্পর্ক জোরদারে চীনের ‘পান্ডা কূটনীতি’ কর্মসূচির আওতায় এই প্রাণী পাঠানো হয়। ১৫ ঘণ্টার দীর্ঘ যাত্রায় পান্ডা দুটির খাবারের জন্য ভাপে তৈরি ভুট্টার বান, বাঁশের কঞ্চি ও গাজর রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিজ্ঞ পরিচর্যাকারীরাও উড়োজাহাজে পান্ডা দুটির সঙ্গে আছেন।





