একটি আকর্ষণীয় ও পেশাদার সিভি চাকরির বাজারে আপনার প্রথম পরিচয়পত্র। নিয়োগকর্তারা আপনার যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্ব মূল্যায়নের জন্য সিভির ওপর নির্ভর করেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি ভালো সিভির গুরুত্ব অপরিসীম, কারণ এটি আপনার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের সবচেয়ে বড় মাধ্যম। গবেষণায় দেখা গেছে, নিয়োগকর্তারা একটি সিভির ওপর মাত্র ৬ থেকে ৮ সেকেন্ড সময় দেন। এই অল্প সময়েই সিদ্ধান্ত হয় আপনি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন কিনা।
বানান ভুল, অকার্যকর যোগাযোগের তথ্য, চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে মিল না থাকা, মিথ্যা তথ্য দেওয়া, অস্পষ্ট উদ্দেশ্য, অগোছালো ফরম্যাটিং, তথ্যের ক্রমানুসারে না থাকা এবং অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার সিভির গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। এ ধরনের সাধারণ ভুলগুলো চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।








