ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে সাড়ে ৫ লাখ রুপি (প্রায় ৭ লাখ ৬ হাজার টাকা) চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি ও তার সহযোগীরা এক শেয়ারবাজার ব্যবসায়ীকে মারধর করে এই অর্থ আদায় করেন। গত ২২ আগস্ট এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করায় থারুন নামের ওই ব্যবসায়ীকে মারধর করা হয়। নগদ অর্থ ছাড়াও তার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টেও টাকা পাঠান তিনি। ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।








