কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারকরা ইতালির সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইন্তেসা সানপাওলোর প্রাইভেট ব্যাংকিং শাখা ‘ফিদিয়ুরাম’ থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ১০ কোটি ৮০ লাখ ডলার) হাতিয়ে নিয়েছে। গত শুক্রবার বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানায়।
প্রতারকেরা ফিদিয়ুরামের তৎকালীন চেয়ারম্যান পাওলো মোলেসিনিকে ইন্তেসা সানপাওলোর সিইও কার্লো মেসিনার ছদ্মবেশে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। এআই ব্যবহার করে তারা আইনজীবীর কণ্ঠস্বরও নকল করে। নির্দেশনার সত্যতা নিশ্চিত করতে এআই-এর সাহায্য নেওয়া হয়।








