অভিনেত্রী রাধিকা আপ্তে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে কিছু সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে তিনি যেকোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হবেন। কিন্তু সময়ের সাথে সাথে তাঁর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। এখন কোনো পরিচালক বা নির্মাতা তাঁকে চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব দিলে তিনি প্রথমেই জানতে চান, সেটি গল্পের জন্য কতটা প্রয়োজনীয়।
রাধিকা বলেন, ‘শুরুতে আমি এমন চার-পাঁচটি সিনেমায় অভিনয় করেছি, যেখানে পুরোপুরি নগ্ন ছিলাম। এরপর একদিন কয়েকজন বসে বলল, “এ তো করে ফেলবে।” তখন আমাকে বলতে হয়েছিল, শুনুন, আমি এটা করব না। কারণ, আমি আগেও করেছি।’ তিনি আরও জানান, অনেক সময় নির্মাতাদের কাছ থেকে অস্পষ্ট উত্তর আসে, যা তাঁকে বিস্মিত করে।









