২০২৬-২৭ অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ৪৪টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যার মোট বাজেট ৩ হাজার ৫১৪ কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অধীনে ৬টি প্রকল্পে সর্বোচ্চ ১ হাজার ৩১৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠকে শহরাঞ্চলে খেলার মাঠ ও পার্কের সংকট নিরসনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া, ঢাকাকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা, পুরান ঢাকার আধুনিকায়ন, সৌর প্যানেল স্থাপন এবং সরকারি ভবনগুলোর ভূমিকম্প সহনশীলতা নির্ণয় ও সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়।






