পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, ফলে মোট ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে।
শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার সকালে মৌচাক এলাকায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



