বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে চারটি ওয়াইড বডি এ ৩৫০-৯০০ এবং ছয়টি ন্যারো বডির এ ৩২১ নিও রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, যাত্রী চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো ভূরাজনৈতিক চাপে নয়।
এর আগে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। সব মিলিয়ে বিএনপি সরকারের সাত মাসে রাষ্ট্রায়ত্ত বিমানের জন্য মোট ৩৫টি উড়োজাহাজ কেনার ঘোষণা এল। এই ক্রয়াদেশের পেছনে ফ্রান্সের রাষ্ট্রদূতের মন্তব্যের পর সরকারের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



