জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার দীর্ঘ ৯ বছর পর নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন। ‘প্রবল ঘোর’ শিরোনামের গানটি লিখেছেন তিনি নিজেই। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। ২০২০ সালে করোনাকালে গানটির রেকর্ডিং সম্পন্ন হলেও সম্প্রতি মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে। কুসুম শিকদার সর্বশেষ ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে মৌলিক গান প্রকাশ করেছিলেন।
কক্সবাজারের মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নকুল সরকার। এতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে আছেন শের শাহ রাসেল। গানটি কুসুম শিকদারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।




