দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম.এস. সুব্বুলক্ষ্মীর জীবনী নিয়ে নির্মিত হতে যাওয়া একটি বিগ বাজেটের সিনেমায় তার চরিত্রে অভিনয় করবেন। এই সিনেমাটি হিন্দি সহ একাধিক ভাষায় নির্মিত হবে এবং পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি।
প্রায় এক বছর গবেষণার পর চিত্রনাট্য প্রস্তুত করা হয়েছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে এবং সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর। নির্মাতারা সুব্বুলক্ষ্মীর শুধু সংগীত জীবনের সাফল্যই নয়, তার দীর্ঘ সাধনা, ধৈর্য ও ত্যাগের দিকটিও তুলে ধরতে চান।









