মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে ফেলেছেন। তাঁর জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সরঞ্জামের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে যথাযথ চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার ট্রাইব্যুনালে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। কামাল আহমেদ মজুমদারের বয়স ও ডায়াবেটিসজনিত অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর আইনজীবীর বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার পক্ষে মত দেয়।









