কমেডিয়ান ও ইউটিউবার সময় রায়না এবং ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে, তারা চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করার পরিকল্পনা করছেন। আবার অন্য একটি পোস্টে বলা হয়েছে, তাদের বিয়ে নাকি জুলাই মাসেই গোপনে সম্পন্ন হয়েছে। তবে এই গুঞ্জনগুলোর কোনোটিই সময় বা মেধা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয় ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে মেধার উপস্থিতির পর থেকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে পোস্ট দেওয়া তাদের প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করে। সম্প্রতি রেডিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, তারা ডিসেম্বরে বিয়ে করছেন এবং বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। তবে এই দাবির সত্যতা মেলেনি।









