ইসরায়েলের তেল আবিবে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধের ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফ্লাইদুবাই। গত বুধবার তেল আবিবগামী একটি উড়োজাহাজের ককপিটে পাইলটের ওপর সহকর্মীর হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাইথ আল গাইথ জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই–তেল আবিব রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। ঘটনার সময় উড়োজাহাজটি জরুরি ভিত্তিতে সৌদি আরবের তাবুক শহরে অবতরণ করানো হয়।



