দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি সুরেশের নতুন সিনেমা ‘ডরোথি’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও মালয়েশিয়ায় এর মুক্তি স্থগিত করা হয়েছে। ছবির গল্পে এলজিবিটিকিউ বা সমকামিতার মতো স্পর্শকাতর বিষয় থাকায় সিনেমাটি সেখানে আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি আদেশ প্রকাশ করা হয়নি।
কার্তিক সুবরাজ পরিচালিত এই সিনেমাটি ১৯৯০-এর দশকের গ্রামীণ তামিলনাড়ুর প্রেক্ষাপটে নির্মিত। এতে বন্ধুত্ব, ভালোবাসা, জাতপ্রথা ও সমাজের নানা জটিলতা তুলে ধরা হয়েছে। মুক্তির আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি।






