লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবিস্ফোরিত গোলাবারুদ থেকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন হতাহত হয়েছেন। সোমবার সকালে নে’ওত মরদেখাই এলাকার কাছে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগে থেকে পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ২০ জন আহত হন, যাদের মধ্যে একজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।






