ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের লড়াকু ফিফটি সত্ত্বেও দলের বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ ২৮ রানে ৪ উইকেট হারায়। পঞ্চম উইকেটে পারভেজ ও সাইফ হাসানের ৯৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত ১৬০ রানে গুটিয়ে যায় ইনিংস। আফগানদের হয়ে রশিদ খান ৪ উইকেট নেন।









