ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০ জন। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া এলাকার প্রিটি গ্রুপের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানসহ আরও পাঁচ-ছয়টি গাড়িতে আগুন ধরে যায়।
নিহতদের মধ্যে জয়নব (৫৫) নামে একজনের পরিচয় জানা গেছে। বাকি পাঁচজনের মরদেহ কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই সবজি বিক্রেতা ও পথচারী বলে জানা গেছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




