বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির দাবি, সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষের জন্য ‘বিভীষিকাময়’ পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও ন্যূনতম স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের নির্মোহ আত্মমূল্যায়ন জরুরি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সংঘবদ্ধ হামলা, লুটপাট, দখল, ভাঙচুর ও চাঁদাবাজি কঠোর হাতে বন্ধ করতে হবে। প্রতিটি ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সিপিবি, অভিযোগ করে যে তারা গুণ্ডাদের সঙ্গে মিলে গণহারে মানুষকে আটক করছে।




