অমিতাভ বচ্চন সম্প্রতি 'কৌন বানেগা ক্রোড়পতি' (কেবিসি) অনুষ্ঠানে জানিয়েছেন যে তিনি পরিবারকে আগে না জানিয়েই জয়া বচ্চনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, বিয়ের জন্য কোনো দীর্ঘ পরিকল্পনা বা পরিবারের সঙ্গে বড় কোনো আলোচনা হয়নি। একদিন তিনি জয়াকে সরাসরি বিয়ের কথা বলেন এবং জয়া সম্মতি জানান। এরপর দুজনেই সিদ্ধান্ত নেন যে তারা আগে পরিবারকে জানাবেন না।
পরে জয়া তার বাবা-মাকে বিষয়টি জানান এবং তাদের সম্মতিও পাওয়া যায়। অমিতাভ জানান, ঠিক কীভাবে জয়া তার বাবা-মাকে রাজি করিয়েছিলেন তা তিনি নিজেও জানেন না। তাদের বিয়ের সিদ্ধান্ত খুব দ্রুত হয়েছিল; একদিন কথা ঠিক হওয়ার পরের দিনই তারা বিয়ে করেন। ১৯৭৩ সালের ৩ জুন তাদের বিয়ে হয়েছিল, যা ছিল একেবারেই ব্যক্তিগত ও সাদামাটা।






