ভারতের মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়া অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মারি খান মুক্তি পেয়েছেন। আটকের পর তাঁদের প্রায় দুই ঘণ্টা পুলিশের ভ্যানে ঘোরানো হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরান ও তাঁর সঙ্গীরা। তাঁদের কেন আটক করা হয়েছিল, তা স্পষ্ট করে জানানো হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। মুক্তির পর লেখা ওয়াশিংটন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজেদের নিরাপদে থাকার কথা জানান।





