বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে ক্যারিয়ারের শুরুর দিকে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ বা নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়ার অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, কিছু মানুষ ধারণা তৈরি করেছিল যে তিনি সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হয়ে যাবেন।
রাধিকা আরও জানান, অনেক সময় দৃশ্যের প্রয়োজনে চুম্বন বা নগ্নতার প্রশ্ন তুললেও তাকে 'একটু করে নাও' বলা হতো। এমনকি একটি অ্যাকশন দৃশ্যে ব্রা ও অন্তর্বাস পরে অভিনয় করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তিনি 'পার্চড' সিনেমার একটি নগ্ন দৃশ্য নিয়ে হওয়া অতিরিক্ত আলোচনা নিয়েও বিস্ময় প্রকাশ করেন।









