জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি, ২০২৭ তারিখে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই কিস্তিতে অজয় দেবগনকে গোপালের চরিত্রে এবং অক্ষয় কুমারকে নতুন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
পরিচালক রোহিত শেঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করে লিখেছেন, ‘হাসি, মজা, আনন্দ, সুখ এবং পরিবার... ব্যস, আর কিছুই নয়।’ ‘গোলমাল ৫’-এ অজয় দেবগন ছাড়াও আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, কুণাল খেমু, শ্রেয়াস তালপাড়ে এবং শারমান জোশিকে দেখা যাবে। এছাড়া প্রিয়ামণিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে, যিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে পারেন।









