টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে এবার দেখা যেতে পারে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে। গুঞ্জন উঠেছে, অক্ষয়ের আসন্ন সিনেমা ‘শামুক’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। যদিও নির্মাতাদের পছন্দের তালিকায় রুক্মিণী থাকলেও, অভিনেত্রীর সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে।
সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল থ্রিলারের মিশেলে তৈরি হচ্ছে ‘শামুক’ সিনেমাটি। প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ ও আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ একসঙ্গে কাজ করছেন। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রুক্মিণীর এটি প্রথম হিন্দি ছবি নয়, এর আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে তাকে দেখা গিয়েছিল।









