অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ম্যাক্স ফিল্ড। ১৩২ বল খেলেও কোনো রান না করে তিনি দলকে ড্রয়ের পথে নিয়ে গেছেন। নিউ সাউথ ওয়েলসের দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে এই ঘটনা ঘটে।
ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্ন সাবআর্বসের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা, আর ফিল্ডের লক্ষ্য ছিল যত সম্ভব উইকেট আগলে রাখা। তার এই দৃঢ়তায় ম্যাচটি ড্র হয় এবং তিনি 'টেস্ট ক্রিকেটের আসল নায়ক' হিসেবে প্রশংসা কুড়ান।





