ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগের নতুন সম্প্রচার মডেল 'শেয়ার অ্যান্ড আর্ন'-এর মাধ্যমে মাঠের বাইরেও আয়ের নতুন রেকর্ড গড়তে চলেছেন। এই উদ্যোগের আওতায় খেলোয়াড়রা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিগের ম্যাচের কাস্টম লিঙ্ক শেয়ার করবেন। কোনো দর্শক সেই লিঙ্কে ক্লিক করে ম্যাচ দেখলে, সাবস্ক্রিপশন বা পে-পার-ভিউ থেকে আসা আয়ের একটি অংশ সরাসরি খেলোয়াড় পাবেন।
ডিজিটাল দুনিয়ায় ১ বিলিয়নেরও বেশি ফলোয়ার থাকা রোনালদোর জন্য এটি অত্যন্ত লাভজনক হবে। এই মডেলের মাধ্যমে সৌদি লিগ কর্তৃপক্ষ বিশ্বজুড়ে নতুন প্রজন্মের ফুটবল ভক্তদের কাছে পৌঁছাতে চাইছে। রোনালদো সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, চলতি মৌসুমই তার ফুটবল ক্যারিয়ারের শেষ হতে পারে।



