ভারতের মুম্বাইয়ে একটি বিলাসবহুল আটতলা টাওয়ার ৭১১ কোটি রুপিতে (প্রায় ৮৫ মিলিয়ন ডলার) কিনেছেন অ্যাঞ্জেল ওয়ান লিমিটেডের প্রতিষ্ঠাতা দিনেশ ঠাক্কার। এটি ভারতের ইতিহাসে একক আবাসিক ইউনিট হিসেবে সবচেয়ে ব্যয়বহুল ক্রয়। টাওয়ারটি ৬৩ হাজার বর্গফুটজুড়ে বিস্তৃত এবং সমুদ্রমুখী।
এই ক্রয় ভারতের বিলাসবহুল আবাসন বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে। ক্রমবর্ধমান সম্পদ এবং শেয়ার বাজারে কোম্পানিগুলোর তালিকাভুক্তি দেশের ধনীদের সংখ্যা বাড়িয়ে তুলছে। মুম্বাই এই সম্প্রসারণের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে বিশেষ মর্যাদাসম্পন্ন বাড়িগুলো বিপুল মূল্যে বিক্রি হচ্ছে।





