ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভার খেলে ২৯৪ রানে অলআউট হয়েছে। জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ২৯৫ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা উদ্বোধনী জুটিতে ৫০ রান তোলে। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২০ বলে ২৫ রান করে আউট হন।
সেদিকুল্লাহ অটল সেঞ্চুরি করে ১০২ রানের ইনিংস খেলেন। ইব্রাহিম জাদরান ৯০ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও আরনেস্ট মাসুকো ৩টি করে উইকেট নেন।










