আফগানিস্তানের ওপেনার সেদিকুল্লাহ অটলের মহাকাব্যিক শতরানের ইনিংসে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেদিকুল্লাহ ৩৩২ বলে ১১১ রান করেন। শেষ সেশনে লোয়ার অর্ডারের প্রতিরোধে বাংলাদেশের জয় আটকে যায়।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম দিনে ২ উইকেটের দূরত্বে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। স্পিনার তাইজুল ইসলাম সেদিকুল্লাহকে বিদায় করলেও আফগানিস্তানের বাকি উইকেটগুলো তুলে নিতে পারেননি টাইগার বোলাররা। ৮ উইকেটে ৩৪৬ রান তুলে স্বাগতিকরা ম্যাচ ড্র করতে সক্ষম হয়।





