আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই। গত আসরে মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান থাকলেও এবার ১৪৬ জনের তালিকায় তাদের কেউই সুযোগ পাননি।
বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ছেলেদের আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা স্থগিত এবং ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।





